নজরুল প্রবন্ধ

।।চির প্রত্যয়, চির তারুণ্যের, চির আশার পথিকৃৎ -----
"নজরুলের কন্ঠে  বিঘোষিত  ছাত্রদলের গান।।
*******************************************
✍রিম্পা ষড়ংগী, ১১/০৭/২০
*******************************************
নজরুল চিরন্তন আশার কবি,আশা জাগানোর কবি,আশার পথে আলো দেখানোর পথিকৃৎ।তাই চিরচঞ্চল,চির দুর্বিনীত, চির নতুনের কাছে কবির বিশ্বাস ও ভরসা অটল।আর প্রত্যয় ঋদ্ধ কবির বলিষ্ঠ আশা ও অঙ্গীকার কে সাফল্য মন্ডিত করতে পারেচির নতুনের,চির যৌবনের প্রাণশক্তিতে প্রাণোচ্ছল বেপরোয়া ছাত্রদল।ভালোবাসার আশার ভবিষ্যৎ রচনা করবে চিরনবীন ছাত্রসমাজ।কবি মনেকরেন ছাত্রদলই হল চিরকালের আশার ভবিষ্যৎ।দুরন্ত স্বপ্ন মশাল চোখে নিয়ে,স্বপ্ন পথে সফলতা আনতে এরা কখনো পিছপা হয়না।তারজন্যে এরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নিত্যবলিদান হয়,কখনো শক্ত মাটিকে রক্তে রাঙানোর নেশায় এরা প্রবৃত্ত হয়।আর এদের চোখ দিয়েই বিশ্ববাসীর স্বপ্ন দেখা সফল হয়।
তাই ছাত্রদলের জয়গানে কবির ব্যগ্র কন্ঠ মুখরিত হয়ে উঠেছে প্রতিনিয়তই।তারুণ্য দীপ্ত,নির্ভীক,প্রাণবন্ত  এই ছাত্রদল জীবনের ও জগতের পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তাইত এরা দ্বিধাহীন চিত্তে সহস্র ঝুঁকি নিতে কুন্ঠাবোধ করেনা।এরা ভুল করে,সাবধানী মন্ত্র এদের দুর্বার, দুর্নিবার প্রত্যয় ও দুরন্ত ইচ্ছেশক্তির কাছে হার মানে।"সবাই  যখন বুদ্ধি যোগায় / আমরা করি ভুল!/ সাবধানীরা বাঁধ বাঁধে সব,/ আমরা ভাঙি কুল।/ দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল! আমরা ছাত্রদল।।"
অনায়াসেই তাই তারা তাদের তরতাজা তারুণ্য কে বাজি রাখতে ভীত হয়না কারণ তাদের কন্ঠে কুন্ঠাবিহীন  নিত্যকালের ডাক।সেকারণেই তাদের "বক্ষ ভরা বাক" স্পন্দিত হয়ে ওঠে তাদের জীবন মন্ত্রে।জগতের কল্যাণে মানব জাতির মুক্তিপথের সদা সংগ্রামী যোদ্ধা তারা।
ছাত্রদলের অসাধ্য কিছু নেই।এরা তারুণ্যের মন্ত্রে দীক্ষিত --- জীবনের জয়গানে মুখরিত।কালের যাত্রাপথেএদের গতি অপ্রতিরোধ্য।তাইত হাজার বাধা, বিপত্তি কে তুচ্ছ করে এগিয়ে যায় এরা।এদের কণ্ঠে  মন্দ্রিত হয়ে ওঠেঃ ঐ দারুণ উপপ্লবের দিনে/ আমরা দানি শির।/ মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। "
তারুণ্যের বন্দনায় ব্রতী নজরুল এভাবেই  হয়ে উঠেছেন যথার্থই তারুণ্যের কবি---আশা ও প্রত্যয়ের এক অনমনীয় অফুরান প্রাণসত্ত্বা।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়