০৬/০৬/২০
।।আমাদের কথা।।
রিম্পা ষড়ংগী
০৬/০৬/২০
--------------------------
ভাঙলো বাড়ি, ডুবল যে গ্রাম
ঝড় ও বাণের তোড়ে
অতিমারী কাড়লো যে কাজ
চলব কেমন করে?
কী খাবো আজ,থাকবো কোথায়
ধুঁকছে প্রাণের কোষ
দুঃখ টা আজ অসহ্য যে
কাকে দেবো দোষ?
আমরা মানুষ,হই অসহায়
মরছি তিলে তিলে
পেটের দায়ে হাতটা পাতি
ত্রাণ কিছু কেউ দিলে।
পরিস্থিতির হচ্ছি শিকার
বাঁচার আলো ক্ষীণ
দেখছি জগত নতুন করে
নিত্য প্রতিদিন।।
ভবিষ্যতের ভয়টা ভুলে
বর্তমানে লড়ি
হয়ত দয়ার পাত্র হয়ে
ভিক্ষে কিছু ধরি।।
বাচ্চা কোলে ঘরের বধূ
দাঁড়ায় পথের ধারে
চাল, আলুরই সাহায্যটা
ভাতের হাঁড়ি নাড়ে।।
কাঁদছে শিশু,পেটের জ্বালায়
যন্ত্রণারই ছবি
দেখছি সকল দুচোখ দিয়ে
সইছি যেন সবই।।
দুয়েক মাসের অবস্থা এই
কি যে হবে কাল
চিরকালের চিত্র বুঝি
দরিদ্রতার হাল।।
গরীব ছিলাম,খেটেই খেতাম
তাও ছিল সুখ
কাজ হারিয়ে ডুকরে কাঁদি
হচ্ছে ভারী বুক।।
আমরা যে গো অসংখ্য যে
সংখ্যাতে হই ভারী
ধরলে যে রোগ আমরা মরি
বাড়াই মৃত্যুসারি।।
Comments
Post a Comment