পরিস্থিতি

।।পরিস্থিতি।। 
-------------------
রিম্পা ষড়ংগী 
০৪/০৬/২০
লোকে আজ মানবিক
নেপথ্যে ভাইরাস 
এই হল বাস্তব
সত্যের উদ্ভাস।।
প্রার্থনা প্রত্যকে
মহামারী দূর হোক
চোখে আর সইছেনা
বিশ্বের দুর্ভোগ।।
করোনার কারবারে
বাইরে বেরানো দায়
প্রাণ হাতে সকলেই
এভাবেই দিন যায়।।
নেই কোন ভ্যাক্সিন
বিশ্বটা টলমল
ইমিউন সিস্টেমই
এটাই যে সম্বল।।
দিন দিন বেড়ে চলে
ভাইরাস পজিটিভ
ভয় আর সংকটে
বিপাকে মানুষ জীব।।
বাইরেতে বেরালেই
মুখে মাস্ক,ধোয় হাত
জিরে, লেবু, মধু জল
খাচ্ছেই দিন রাত।।
হয়ত বা কেটে যাবে
সব কিছু হবে ঠিক
সবটাই সয়ে যাবে
সংশয় প্রাথমিক।।
ধ্বংসের বিপরীতে
সৃষ্টিরা করে খেলা
প্রাণ হোক মানবিক
না থাক যে অবহেলা।।
এ হেন পরিস্থিতি 
থাকবেনা নিশ্চয়
সময়ের অধ্যায়ে
জীবনের হোক জয়।।
ইহকাল, অন্ত্যটা
রোগ শোক মায়া যত
সবই চিরন্তন
যুগ তার নিজ মতো।।

Comments

Popular posts from this blog

03/06/20

কাব্য কথায়