ভ্যালেন্টাইন স্পেশ্যাল,,,,
তুমি যদি চাও এবং বল,,,,,,
*********************
রিম্পা ষড়ংগী
.....................
তুমি যদি চাও এনে দিতে পারি
মুঠো মুঠো করে স্বপ্ন সুখ
তুমি যদি চাও এনে দেবো আমি
সত্যযুগের শারি ও শুখ।।
তুমি যদি চাও হতে পারি আমি
পাগল প্রেমিক মুক্ত বুক
তুমি যদি চাও তাহলেই আমি
ঘটাতে পারি যে প্রবল অসুখ।।
তুমি যদি চাও উন্মাদ আমি
সবেতেই রাজি করবো পণ
তুমি যদি চাও চলে যাবো আমি
দিগন্ত শেষ বৃন্দাবন।।
তুমি যদি বল তৃষাতুর আমি
দেখবো তোমাকে সারাটাক্ষন
তুমি যদি বল আগুন ওপরে
হেঁটে যাবো আমি চিরন্তন।।
তুমি যদি বল মংগল গ্রহে
দেবো আমি পাড়ি চিরটাকাল
তুমি যদি বল কাটিয়ে যে দেবো
তোমার সাথেতে অনন্তকাল।।
তুমি যদি বল হব প্রতিবাদী
থাকবে না যে কোন লাগাম
তুমি যদি বল ঘুষখোর হব
সবেতেই নেবো টাকা আগাম।।
তুমি যদি বল বেরিয়ে আসবো
খুলে ফেলে রেখে সব আভরন
তুমি যদি বল আঁধার রাতেতে
করবো প্রদীপ প্রজ্জ্বলন।।
তুমি যদি বল ছিঁড়ে দেবো আমি
রাশি রাশি বই মূল্যবান
তুমি যদি বল গড়বো বসত
চলে গিয়ে আমি আন্দামান।।
তুমি যদি চাও সবই যে করবো
তোমার কথাতে জীবন ভোর
তুমি যদি চাও তবে খুলে দিই
আমার মনের সকল দোর।।
তুমি যদি বল পাশেতে থাকবে
পেয়ে যাই আমি ভীষন জোর
তুমি যদি চাও বিষ পান করে
প্রেম টা কে রাখি চির অমর।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়