১৩/০৬/২০

।।হয়ত সবই ঠিক।।
-----------------------------
রিম্পা ষড়ংগী 
১৩/০৬/২০
------------------------------
হয়ত সবই সঠিকভাবেই
ব্যস্ততাতে টলছে 
হয়ত কিছু আকাঙ্ক্ষারা
নতুনআলোয় জ্বলছে।।
হয়ত কিছু কল্পনারা
বাস্তবতায় ভীড়ছে
হয়ত আবেগ ছন্দমতো
কথার ফাঁকে ঘিরছে।।
হয়ত দেখার ইচ্ছেগুলি
সম্ভাবনায় সরছে
হয়ত হাসির আড়ালগুলি
কান্নাটাকেই ভরছে।।
হয়ত কোন আলোর নেশা
সুতীব্রতায় ঘিরছে
হয়ত আবার আগের মতো
কিচ্ছু না আর ফিরছে।।
হয়ত কিছু সত্যগুলোয়
মিথ্যে চাপা পড়ছে
হয়ত জীবন সন্ধ্যে সকাল
বাঁচার আশা গড়ছে।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়