স্বদেশ যখন সহায়
।।স্বদেশ যখন সহায়।।
💜💛💚❤💛💚💙
-----------------------------------
রিম্পা ষড়ংগী
০৫/০৬/২০
-----------------------------------
বাঁচবো সবাই,থাকবো সবাই
গর্ব দেশের মাটি।
রবই স্বাধীন, নয় পরাধীন
আপন বসত বাটি।।
লড়বো সবাই,জিতবো সবাই
মানুষ হব খাঁটি।
অল্প সুখের স্বস্তি অনেক
না থাক পরিপাটি।।
থাকবো সবাই এক মাটিতে
গাইবো স্বদেশ গান
দেশান্তরের হাতছানিতে
পাবোই পরিত্রাণ।।
দেশ কে ছেড়ে যাবোই না ত
দেশের মাটির টানে
বাঁচতে হলে এটাই যেন
মন্ত্র করো কানে।।
বাংলা যখন দেশের মাটি
স্বপ্ন সুখের দেশ
সবাই থাকি হাত মিলিয়ে
সুস্থ পরিবেশ।।
দুঃখী জনের দুঃখ ঘোচাই
মোছাই চোখের জল
সুস্থ ভাবেই জীবন গড়ি
থাকুক মনের বল।।
দেশের কাছে থাক যত ঋণ
করি যে সম্মান
দেশের ভালো করলে জেনো
হবেনা লোকসান।।
থাকবে পাশে জীবদ্দশায়
সকল প্রিয়জন
স্বদেশভূমিই সবার সেরা
বুঝবে চিরন্তন।।
বিপদ হলে আসবে ছুটে
বন্ধু স্বজন যারা
বৃথাই কেন বিদেশ ছোটা
ধুকবে জীবন সারা।।
ভাইরাসেতে মরতনাত
দেশের মানুষকুল
মহামারীর ধ্বংলীলায়
এটাই মহাভুল।।
এই দেশেতেই জন্ম যখন
থাকবো জীবনভোর
থাক একতা সবার মাঝে
খুলুক আলোক দোর।।
শান্তি থাকুক ঝরা পাতায়
বিশ্বাসেরই বুকে
দাঙ্গা ভুলি,কর্ম করি
থাকবো হাসিমুখে।।
Comments
Post a Comment