03/06/20
।।ভাবতে ভাবতে।।
রিম্পা ষড়ংগী
০৩/০৬/২০
🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀
ভাবতে গেলে অন্যভাবের
দিক টা এসে পড়ে
চলতে গেলে চলার পথে
ভিন্নতা পথ গড়ে।।
দেখতে গেলে ভাবনা আবার
হয়ত এসে পড়ে
ছন্দ গুলির হিসেব ফাঁকে
অনিচ্ছারা জড়ে।।
চাইতে গেলে চাওয়ার মাঝে
অজস্র ক্ষোভ ঝরে।
গাইতে গেলে জীবন কথা
সেই বেরিয়ে পড়ে।।
বলতে গেলে সত্যভীষণ
কটুক্তিতে চড়ে
খুঁজতে গেলে সবই যে এক
মিলটা যে অক্ষরে।।
রুখতে গেলে রোখার মাঝে
ভয় যে ভয়ংকরে
জানতে গেলে জানাটা হয়
কেবলই অন্তরে।।
বুঝতে গেলে বোঝাটা যে
চলছে নিরন্তরে
যুঝতে গেলে যুদ্ধটা যে
সারাজীবন ধরে।।
Comments
Post a Comment