সমাজ চিত্র

।।হায়রে মানব জীবন।।
রিম্পা ষড়ংগী
২৮/০৯/১৯
************
বিচিত্র এই মানব জীবন
বিচিত্র সংসার
ধুঁকছে পিতা,শয্যা মরণ
কে নেবে তার ভার।।
জীবন প্রদীপ জ্বলছে মৃদু 
আসবে কখন ডাক
অপেক্ষাতে তাই ত সবাই
হৃদয় ভরা ফাঁক।।
বৃদ্ধ পিতা মুমূর্ষু যে
নেই ত পাশে কেউ
ঘোর অযতন,একক শয়ন
অবহেলার ঢেউ।।
গুনছে পিতা,এক,দুই, তিন
মরণ কখন আসে
কাটছে যে দিন,শরীর টা ক্ষীন
চোক্ষেতে জল ভাসে।।
ছেলে বড়ই ব্যস্ত মানুষ
কাজের পরে কাজ
নিত্য অফিস,কাজের যে চাপ
কপাল জুড়ে ভাঁজ।।
এইভাবে ত দিন টা আসে
পিতার মৃত্যু বরণ
পিতা যে তাঁর স্বর্গবাসী
আকুল হৃদয় ও মন।
মহালয়ার পুণ্য তিথি
শুদ্ধাচারের ক্ষণ
আত্মা পিতার শান্তি যে পাক
চলছে যে তর্পণ।
পিতা যখন সারাজীবন
পুত্র তরে খাটে
পুত্র রা তাই শোধ করে ঋণ
মৃত্যু শেষের ঘাটে।
পিতা যখন থাকছে পড়ে
নেই যে আকুলতা
বাস্তবতার চিত্র যখন
চরম নির্মমতা।।
বৃদ্ধ পিতার শেষ সেবাটা
কটা ছেলে করে?
অনুভূতির লেশ টা তখন
কোথায় যে যায় সরে?
থাকতে জীবন,পায়না যতন
শুধুই অবহেলা
হায় রে একোন মানব জীবন
রঙ্গ মজার খেলা।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়