।।পরিস্থিতি।। ------------------- রিম্পা ষড়ংগী ০৪/০৬/২০ লোকে আজ মানবিক নেপথ্যে ভাইরাস এই হল বাস্তব সত্যের উদ্ভাস।। প্রার্থনা প্রত্যকে মহামারী দূর হোক চোখে আর সইছেনা বিশ্বের দুর্ভোগ।। করোনার কারবারে বাইরে বেরানো দায় প্রাণ হাতে সকলেই এভাবেই দিন যায়।। নেই কোন ভ্যাক্সিন বিশ্বটা টলমল ইমিউন সিস্টেমই এটাই যে সম্বল।। দিন দিন বেড়ে চলে ভাইরাস পজিটিভ ভয় আর সংকটে বিপাকে মানুষ জীব।। বাইরেতে বেরালেই মুখে মাস্ক,ধোয় হাত জিরে, লেবু, মধু জল খাচ্ছেই দিন রাত।। হয়ত বা কেটে যাবে সব কিছু হবে ঠিক সবটাই সয়ে যাবে সংশয় প্রাথমিক।। ধ্বংসের বিপরীতে সৃষ্টিরা করে খেলা প্রাণ হোক মানবিক না থাক যে অবহেলা।। এ হেন পরিস্থিতি থাকবেনা নিশ্চয় সময়ের অধ্যায়ে জীবনের হোক জয়।। ইহকাল, অন্ত্যটা রোগ শোক মায়া যত সবই চিরন্তন যুগ তার নিজ মতো।।
।।ভাবতে ভাবতে।। রিম্পা ষড়ংগী ০৩/০৬/২০ 🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀ ভাবতে গেলে অন্যভাবের দিক টা এসে পড়ে চলতে গেলে চলার পথে ভিন্নতা পথ গড়ে।। দেখতে গেলে ভাবনা আবার হয়ত এসে পড়ে ছন্দ গুলির হিসেব ফাঁকে অনিচ্ছারা জড়ে।। চাইতে গেলে চাওয়ার মাঝে অজস্র ক্ষোভ ঝরে। গাইতে গেলে জীবন কথা সেই বেরিয়ে পড়ে।। বলতে গেলে সত্যভীষণ কটুক্তিতে চড়ে খুঁজতে গেলে সবই যে এক মিলটা যে অক্ষরে।। রুখতে গেলে রোখার মাঝে ভয় যে ভয়ংকরে জানতে গেলে জানাটা হয় কেবলই অন্তরে।। বুঝতে গেলে বোঝাটা যে চলছে নিরন্তরে যুঝতে গেলে যুদ্ধটা যে সারাজীবন ধরে।।
Comments
Post a Comment