ধন্যি সমাজ
।।ধন্যি সমাজ।।
রিম্পা ষড়ংগী
০৬/০৯/১৯
*************
সমাজ টা ত মুখোশ ধারী
শিশুর পেটে মারছে লাথি
সুইস নোটে ঘুণ ধরেছে
সমাজ সেবায় নেই ঘাটতি।।
শুকনো কথায় ভেজায় চিড়ে
রাতবিরেতে পপুলার
ধুঁকছে শিশু, লুটায় পথে
দেখবে তাকে কে যে আর।।
বিলিতি কুকুর স্ট্যাটাস তাদের
সোস্যাল পার্টি তে ককটেল
নাইট ক্লাবে ওড়ায় টাকা
তেলা মাথায় ঢালছে যে তেল।
স্বার্থ নিয়ে চলবে সবাই
কাউন্টারে বাড়াবে ভিড়
ক্যাসিনো তে মস্তি লুটে
সোশাইটি তে উচ্চকোটির।।
এইভাবে যে চলবে সমাজ
দারিদ্র্য তে মরবে শিশু
খাদ্য মুখে তুলবে কে তার
কে বা হবে সত্য যিশু।।
শয়তানেরই দুনিয়াতে
মিথ্যে সবই প্রলাপ
টাকার অভাব, বেচছে শরীর
বেশ্যার নাম ধরলেই পাপ।।
ধন্যি সমাজ,উন্নতিশীল
উড়ছে বিমান,ছুটছে যে রেল
কাজের টা কাজ করবে টা কে
সবাই যদি ভিজে বিড়েল।।
Comments
Post a Comment