আজকের লেখাঃ ৩১/০৫/২০
।।প্রেম অর্থ।।
💖💖💖💖💖
রিম্পা ষড়ংগী
৩১/০৫/২০
💞💞💞💞💞💞💞💞💞💞
আসল নকল কি হবে আর বুঝে
জানবে যখন প্রেম টা শুধুই খেলা
মত্ত নেশায় মাতছে মনের ভুবন
আবেগ ঘিরে থাকছে অবহেলা।।
দুঃখ কিছু না পাও জেনো আর
সহ্যটাকে নিজের করে নাও
আপেক্ষিকে সবই যেন ভালো
প্রেম বিরহের গান টা যতই গাও।।
মুগ্ধতারই সুখেরই উদ্ভাসে
উগ্র মাতাল স্বপ্নদেরই ভীড়
প্রেম যে মোহ, সময় পটে আঁকা
বুঝবে ঠ্যালা, ধরবে যখন চীড়।।
প্রেমের কিছু অর্থ হল এই
সঠিক কিছু অর্থ টা না পাই
প্রেমের গীতি কালবিজয়ী সদা
ইতিহাসের পাতায় লেখা তাই।।
Comments
Post a Comment