।।আজকের ছড়া কথা,,৩০/০৫/২০।।
।।বন্ধু রে।।
রিম্পা ষড়ংগী
৩১/০৫/২০
বন্ধু রে তুই ভাবনাটা দে
বিশ্লেষণের বার্তা গড়ি
বন্ধু রে তুই, আস্কারা দে
তোর সাথেতে গল্প করি।।
বন্ধু রে তুই বুঝিস নাকি
নাকি সবই সবটা বুঝিস
আড়াল করিস কথার ছলেই
এইভাবে আর কিবা খুঁজিস।।
বন্ধু রে তুই কিসের আশায়
অতীত টাকে সেই ত স্মরিস
স্বপ্নে যে তোর মিষ্টি সকাল
সেখান থেকেই সৃষ্টি গড়িস।।
Comments
Post a Comment