নজরুল শ্রদ্ধাঞ্জলি

।।প্রণমি তোমায়,কাজী নজরুল।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
রিম্পা ষড়ংগী 
২৬/০৫/২০
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বিষের বাঁশি সেই ত বাজায়
যন্ত্রণা যার মরম ঘিরে
অগ্নিবীণা গর্জে ওঠে 
বিদ্রোহ যে উচ্চ শিরে।।
সত্যিকারের তিনিই কবি
প্রেম আঁকা যার হৃদয় তীরে
সাম্যবাদের আশার আলো
দেখান যিনি ঘোর তিমিরে।।
অকম্পিত কন্ঠ তোমার
প্রতিবাদের তীব্র ঝড়
জাতের নামে বজ্জাতিকে
তুমিই পারো মারতে চড়।।
কান্ডারী যে তুমিই জেনো
ঐ নূতনের কেতন ওড়াও
রক্ত দিয়ে লিখতে পারো
অন্ধকারের পর্দা সরাও।।
ধন্য তুমি,ধন্য কবি
প্রণাম তোমায় বারংবার
আমন্ত্রণের বার্তা পাঠাই
ফিরেই যদি পাই আবার।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়