প্রতিবাদী কন্ঠ,,কাব্য কথাতে

।।শ্রমিক।।
রিম্পা ষড়ংগী
১৯/০৫/২০
************
যুগে যুগে হোস যে বলি
কেউ ভাবেনা তোদের কথা
প্রহসনের পৃষ্ঠা খোলা
তাই ত এত নির্মমতা।।
ভিনদেশী সব শ্রমিক যত
ঘরছাড়া যে কাজের দায়ে
ভাবলো না কেউ তাদের কথা
চলবে তাদের কিসেরআয়ে?
সাঙ্গ হল স্বল্প টাকা
কি খাবে আর তারা
গুঁজবে তারা কোথায় মাথা
দেখবে তাদের কারা?
দিন কটা দিন কেটেই গেলো
লকডাউনের বাড়লো মেয়াদ
এবার তারা করবে কি আর
সাহায্যেরই নেই কোন হাত।।
আটকা পড়ে হাজারশ্রমিক
চাইছে যেতে বাড়ি
আর্জি হাজার,শুনলো না কেউ
কেউ না দিলো গাড়ি।।
বন্ধ যে কাজ,অর্থ অভাব
ক্ষুধার জ্বালা পেটে
একটা উপায়,দিলোই হাঁটা
রাত দিন যায় কেটে।।
চলছে শ্রমিক, শ্রমিক তারা
নেই ত যে কেউ তাদের পাশে
মহামারীর  দুর্বিপাকে
ভুললো তারা সর্বনাশে।।
না পায় গৃহ,সহায় যে নেই
রুগ্ন ছেলে কোলে
ফিরবে তারা, ফিরতে হবে
চোখ কারু না খোলে।।
হাঁটলো তারা হাজার  মাইল
ক্লান্ত দেহে জরা
মনের জোরে চলছে তারা
তপ্ত রোদের খরা।।
কেউবা আসে ছেলে কোলে
গর্ভবতী মা
টানছে স্বামী স্ত্রী ও শিশু
বলছেনা কেউ না।।
জীর্ণ শরীর, শ্রান্ত যে পা
ঘুম টা এলো চলে
মরলো তারা, ছিন্ন হল
রেলের চাকা তলে।।
প্রচার হল, দৃশ্য যখন
মৃত্যু শ্রমিক সারি
চালুই হল স্পেশ্যাল ট্রেনে
ফেরার যে ছাড় ভারী।।
নেই ত টাকা, টিকিট কাটার
কে দেবে আর ভাড়া
শ্রমিক তারা,নিঃস্ব এখন
আধপেটা খায় যারা।।
কেউ বা আসে,পায়ে হেঁটে
সাইকেলেতে গতি
কেউ বা মরে মাঝপথেতে
কার বা তাতে ক্ষতি।।
সুস্থ থাকুন,গৃহে থাকুন
সবার মুখে বুলি
ধুঁকছে শ্রমিক,কষ্টে শ্রমিক
পায়ের তলায় ঢুলি।।
রোজ টিভিতে দৃশ্য যখন
মরছে শুধু শ্রমিক
হায় রে শ্রমিক,তোদের দশার
দায়টা ত কেউ নিক।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়