প্রকৃতির লীলাখেলা

।।ঝড়।।
✍রিম্পা ষড়ংগী 
২৬/০৫/২০
🌦🌦🌦🌦🌦
ঘূর্ণীঝড়ে ভাঙলো বাড়ি
গাছপালাদের সারি
মরলো মানুষ,বনের পশু
জমলো যে জল ভারী।।
আশ্রয়হীন লক্ষ মানুষ
করছে হাহাকার
কেউ বা ভাসে নৌকো'পরে
পাতছে যে সংসার।।
ছাউনি গুলি যায় যে উড়ে
ঘর বাড়ি সব ধূলিস্যাৎ 
মহামারীর ভয় টা যখন,
ঝড়ের দাপট অকস্মাৎ।। 
মহাপ্রলয় নামছে বুঝি
মানুষ, পশু সব অসহায়
কাঁদছে মানুষ,হায়রে মানুষ
সমাপ্তিরই সুর বেজে যায়।।
বিশ্ব এখন টালমাটালে
জীবন গুলি অনিশ্চিত 
রূদ্র রূপের খামখেয়ালে
সন্ধিক্ষণের কি ইংগিত?
ঠিক কি হবে আগের মতো
জীবন ভেলায় ভাসছে প্রাণ
বেঁচে থাকার লড়াই তবু
নিচ্ছে চলে কালের ঘ্রাণ।।
ঝড় বয়ে যায় প্রাণের মাঝে
যুগান্তরের মর্ম রোদন
 ধ্বংস লীলার নেপথ্যেতে
হবেই কি আর সৃষ্টি বোধন।।

Comments

Popular posts from this blog

পরিস্থিতি

03/06/20

কাব্য কথায়