কাব্য কথায়
শিরোনাম- নারীবাদ
রিম্পা ষড়ংগী
১৬/০৫/২০
সমানে চলেছে নারী ধর্ষণ
দানবের লীলাখেলা
শিশুকন্যাও, নেই তারও ছাড়
অত্যাচারের বেলা।।
বন্ধ হয়নি,নারীর পাচার
পণ্য হচ্ছে নারী
পশুসব যত পাতে মায়াজাল
ভদ্র মুখোশধারী।।
নারীই শিকার,যুগ যুগ ধরে
অত্যাচারিত, ভক্ষিত
পায় কি বিচার সকল নারীই
অন্ধকারেই রক্ষিত।।
বেদনার জল,যন্ত্রণা জ্বালা
দগ্ধ নারী শরীর
নৃশংসতার লক্ষ নমুনা
বিষয়টি গম্ভীর।।
পাল্টাক যুগ,ধ্বংস যে হোক
নরক কীটের জাত
বিঘোষিত হোক নারীর মুক্তি
বলিষ্ঠ নারীবাদ।।
Comments
Post a Comment